মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চারটি আসনে বিএনপির একক প্রার্থী যারা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   396 বার পঠিত

গাজীপুরে চারটি আসনে বিএনপির একক প্রার্থী যারা

গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। আজ ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় যে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন এতে গাজীপুরের চারটি আসন থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩), গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ এর ছেলে শাহ রিয়াজুল হান্নান (গাজীপুর-৪) ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন (গাজীপুর-৫)। গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়নি।

এদিকে গাজীপুরে চারটি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ঘোষণার খবর পেয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। অনেক স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া