অনলাইন ডেস্ক | রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
ফাইল ছবি
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির একটি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দুটি মনোনয়নপত্র রয়েছে।
Posted ৭:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah