সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

গাজীপুরে পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

গাজীপুরে পথে পথে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধনে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে একনজর দেখতে রাজেন্দ্রপুর চৌরাস্তা ছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন পয়েন্টে জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারেক রহমানের গাড়িবহর সড়ক দিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

এ সময় গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন এমপি, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি, সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তাহের মুসল্লি, সদস্য সচিব আবুবকর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর সিকদার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে তারেক রহমানের গাড়িবহর গাজীপুর হয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে অংশ নেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া