শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঝুট ব্যবসা দখলে অস্ত্রের মহড়া, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক রামদার কোপে আহত

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

গাজীপুরে ঝুট ব্যবসা দখলে অস্ত্রের মহড়া, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক রামদার কোপে আহত

গাজীপুর মহানগরীর গাছা থানার ৩২ নম্বর ওয়ার্ডের ডেগের চালা এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র মহড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনভর এই মহড়াকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর মহানগর প্রতিনিধি শরীফ ওমর টুটুল।

ঘটনাটি ঘটে গাজীপুর সিটির ৩২ নম্বর ওয়ার্ডের ফকির মার্কেটসংলগ্ন ইন্ডেসরি পোশাক কারখানার সামনে। সেখানে সংবাদ সংগ্রহের সময় হামিদ মণ্ডলের লোকজনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে তার মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথার ক্ষতস্থানে অস্ত্রোপচার ও সেলাই করা হয়েছে। হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম আহত সাংবাদিকের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আহত সাংবাদিক শরীফ ওমর টুটুল হামিদ মণ্ডল, তার ছেলে সোহেলসহ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, হামিদ মণ্ডল দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তার কোনো লোকজন জড়িত নন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। বিএনপির দুই পক্ষের মধ্যে এই বিরোধে উভয় পক্ষের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীও জড়িত ছিলেন বলে অভিযোগ। মহড়ার সময় আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানি জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ২:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া