সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ চাষ বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: এমপি শ্যামল

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

মাছ চাষ বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মাছ চাষ বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার (১৬ আগস্ট) সকালে জেলা শহরের কাউতলী এন্ডারসন খালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শ্যামল বলেন, দেশের অনেক মানুষ প্রবাসজীবন শেষে দেশে ফিরে আসেন। তাদের অনেকেই পরবর্তীতে বেকার হয়ে পড়েন। প্রশিক্ষণের মাধ্যমে এসব মানুষকে মৎস্য চাষে সম্পৃক্ত করা গেলে তারা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক জলাশয়কে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এতে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

মাছ মানুষের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, আমিষের অন্যতম প্রধান উৎস হিসেবে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় মাছের বড় অবদান রয়েছে। তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদনেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে মাছচাষি ও সামাজিক সংগঠনের নেতারা দেশীয় মাছ রক্ষা এবং অবৈধভাবে মাছ নিধন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার ওপর জোর দেন। তারা বলেন, রিং জাল, কারেন্ট জাল ও বৈদ্যুতিক শক ব্যবহার করে পোনা থেকে বড় মাছ পর্যন্ত নিধন করা হচ্ছে। এতে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের নজরদারি আরও জোরদারের দাবি জানান তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন মো. নোমান মিয়া, মাছচাষি রহিমসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও চাষিরা।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া