শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   199 বার পঠিত

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরাম। আজ ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন ফোরামের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. শহীদ, মোহাম্মদ দিদার, বাবলু সালাউদ্দিন, মহসিন সৈয়দ, রাজিবুল হাসান রানা, নুর উদ্দিন সোহেল প্রমুখ।

রাজিবুল হাসান রানা বলেন, আওয়ামী লীগ নেতার পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছিল চট্টগ্রাম চেম্বারকে। বৈষম্যের শিকার ব্যবসায়ীরা ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আন্দোলন করে হাজ্জাজ গংদের হটিয়ে চেম্বার উদ্ধার করেছেন। দীর্ঘ এক বছর পেরোলেও ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই আমরা বর্তমান প্রশাসকের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছি। সরকার যেন তার তৃতীয় দফা মেয়াদ না বাড়ায়।

Facebook Comments Box

Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া