শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক–কৃষাণীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   183 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক–কৃষাণীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক–কৃষাণীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা বীজ প্রত্যয়ন অফিসের হলরুমে কুমিল্লা অঞ্চলের টেকসই প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ অফিসার মুনসী তোফায়েল হোসেন এবং সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম। কৃষকদের টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে রিলে ক্রপিং, ভার্মি কম্পোস্ট, কৃষি প্রযুক্তি গ্রাম, ব্লক প্রদর্শনী, শস্য বিন্যাস পরিবর্তনসহ বিভিন্ন আধুনিক কৌশল তুলে ধরা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, মোট ১০ ব্যাচে এই প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রকল্পভুক্ত কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশিক্ষণ অফিসার মুনসী তোফায়েল হোসেন বলেন, আধুনিক কৃষি পদ্ধতি উৎপাদন খরচ কমায় এবং কৃষিকে আরও নিরাপদ ও লাভজনক করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমেনা বেগম ও তাহমিনা আক্তার। তালশহর পূর্ব ও রামরাইল ইউনিয়ন থেকে ৪০ জন কৃষক ও ২০ জন কৃষাণীসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া