অনলাইন ডেস্ক | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 264 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। নতুন গভর্নর নিয়োগের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন।
হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এর আগে মোস্তাকুর রহমান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক ছিলেন। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে তাকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে বদলি করা হয়।
মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। কর্মজীবনে তিনি ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (এফআরটিএমডি) এবং ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ও কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি)-এ দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি বিএফআইইউতে অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মোস্তাকুর রহমানের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah