বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে বর্ণাঢ্য মাঠ দিবস

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে বর্ণাঢ্য মাঠ দিবস

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি স্ট্রং)-এর আওতায় বীজ প্রযুক্তি গ্রাম প্রদর্শনী উপলক্ষে এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইব্রাহিম ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ ড. সালমা লাইজু।

মাঠ দিবসে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের বীজ উৎপাদন এবং কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. সালমা লাইজু বলেন, “বি স্ট্রং” প্রকল্প কৃষকদের জলবায়ু সহনশীল ও লাভজনক কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিকভাবে বীজ বাছাই ও তা স্থানীয় পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রকল্পের আওতায় ইব্রাহিমপুর ইউনিয়নে মোট ২০ বিঘা জমিতে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়। এর মধ্যে ১০ বিঘা জমিতে বোরো ধান, ৩ বিঘা গম, ৩ বিঘা সরিষা, ৩ বিঘা মাসকালাই এবং ১ বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করা হয়েছে।

মাঠ দিবসে কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ উৎপাদন কৌশল, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারী কৃষকরা এসব প্রযুক্তি সরাসরি পর্যবেক্ষণ করে নিজেদের খামারে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া