রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে মাদরাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় রক্ষা পেল শতাধিক শিক্ষার্থী

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   89 বার পঠিত

লাকসামে মাদরাসায় অগ্নিকাণ্ড, তারাবির নামাজে থাকায় রক্ষা পেল শতাধিক শিক্ষার্থী

কুমিল্লার লাকসাম পৌরসভার মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডে একটি টিনশেড ভবন পুড়ে গেছে। তবে আগুন লাগার সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক শিক্ষার্থী।

সোমবার (৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১২৫ ফুট লম্বা টিনশেড ঘরটিতে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা ছিল। অগ্নিকাণ্ডের সময় তারা মসজিদে তারাবির নামাজে থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

মাদরাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, রাত সোয়া ৮টার দিকে রান্নাঘরের পাশের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সিলিং ধরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. জাহিদুল মাওলা চৌধুরী হেলাল বলেন, প্রায় ১২৪ ফুট লম্বা নতুন টিনশেড ঘরটিতে ৪৩ জন আবাসিক শিক্ষার্থী থাকতেন। আগুনে ভবনটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম জানান, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া