শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   256 বার পঠিত

মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমামকে একটানা ৩৫ বছর দায়িত্ব পালন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা সম্মানি প্রদান করেছেন এলাকাবাসী।

২০ জুন বৃহস্পতিবার বিকালে ওই মসজিদের সামনের মাঠে ইমাম হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

ইমাম হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত তার ছাত্রসহ বহু ধর্মপ্রাণ মুসল্লি ছুটে আসেন মসজিস প্রাঙ্গণে। তাদের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা আপন ছিলেন এখানকার মানুষের কাছে। পরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েকটি মাইক্রোবাস ও পিকআপযোগে তাকে পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, বার্ধক্যজনিত কারণে ইমাম হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ তার প্রিয় মসজিদ থেকে বিদায় নিয়ে চলে যান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াগাঁও এলাকার ফজলুল হক মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ মো. সজল মৈশান, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মৈশান, ইউপি সদস্য শাহজাহান খান, আবু বক্কর মৈশান, আলী আমজাদ, আনোয়ারুল ইসলাম খান, অ্যাডভোকেট নূরে আলম, ব্যাংকার নাইমুল ইসলাম মোতাইদ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:০২ পূর্বাহ্ণ | শনিবার, ২২ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া