রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সিরাতুন্নবী ( সা:) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   247 বার পঠিত

নবীনগরে সিরাতুন্নবী ( সা:) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

তোমাদের জন্য রাসূল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ১২ রবিউল আউয়াল উপলক্ষে আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী (সা:) বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহ নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকাল ১০ টায় নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লে কার্ড ও জাতীয় পতাকা প্রদর্শন করে নবীনগর উপজেলা সদরে শান্তি পূর্ণভাবে সিরাতুন্নবী (সা:) বর্ণাঢ্য র‌্যালি করেছে। র‌্যালিটি নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা থেকে বের হয়ে নবীনগর পৌরসভার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। র‌্যালি শেষে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান করেন নারায়নপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম। অপর দিকে র‌্যালীটি চলার সময় সড়কের যানজট মুক্ত রাখতে ও শান্তি পূর্ণ ভাবে শেষ করতে নবীনগর থানার পুলিশ ছিলো সড়কের প্রতিটি মোড়ে মোড়ে।

শিক্ষার্থীদের সাথে র‌্যালিতে অংশগ্রহণ করছেন ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার, গভর্ণিং বডির সদস্য ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন মনির, মাহবুব আলম লিটন, মাওলানা সামসুউদ্দিন, মাওলানা আবদুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া