সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ জুন থেকে পবিত্র হজ শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   236 বার পঠিত

১৪ জুন থেকে পবিত্র হজ শুরু হচ্ছে

আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এদিন থেকে হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন।

৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় আরবি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এ ঘোষণা দিয়েছেন সৌদির সুপ্রিম কোর্ট। এ মাসেরই ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করেন মুসলিমরা; আর ঈদুল আজহার দু’দিন আগে থেকে হজের কার্যক্রম শুরু হয়।

এক বিজ্ঞপ্তিতে সৌদির সর্বোচ্চ আদালত বলেন, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন ঈদুল আযহা উদযাপিত হবে সৌদি আরবে। সেই হিসেবে আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এ সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

Facebook Comments Box

Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া