শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপন

চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে:   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   191 বার পঠিত

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ধর্মীয় ভাব-গাম্ভীযের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে উপজেলা সদরে জশনের জুলুছ পালিত হয়েছে।

৬ সেপ্টেম্বর শনিবার সকালে নাসিরনগর সদরের জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ময়দান হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। জশনে জুলুছে প্রিয় নবী (সা.)-এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও নাতে রাসুল পরিবেশন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীরে তরিকত মাও. রিয়াজুল করিম আল-কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা মাও. মুফতি কাজী আলাউদ্দিন আহমেদ আল ক্বাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাও. মুফতি মোস্তাক আহমদ আল ক্বাদেরী আল ওয়ায়েসী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাও. আশরাফুল আজিজ আল ক্বাদেরী, মাও. কাজী আতাউর রহমান গিলমান, সৈয়দ সিরাজুল ইসলাম আল ক্বাদেরী, মাও. কুতুবুল আজিজ আল ক্বাদেরী, মাও. আক্তারুজ্জামান আল ক্বাদেরী, মাও. শরীফুল আজিজ আল ক্বাদেরী, সৈয়দ আবু বক্কর আল হোসাইনী, সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, মাও. গোলাম মোস্তফা খান আল ক্বাদেরী, মাও. মনসুর আহমদ আল ক্বাদেরী, মাও. আলী আহাম্মদ সুন্নী আল ক্বাদেরী, মাও. সায়েদুল হক আল ক্বাদেরীসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সদরের বাহিরেও বিভিন্ন জায়গায় দিবসটি পালনের খবর পাওয়া গেছে। ঐতিহ্যবাহী হরিপুর দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুশ (র‍্যালি) বের হয়, যা মাধবপুর ও হরিণবেড়সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দরবারে ফিরে এসে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়। এই জশনে জুলুশের নেতৃত্ব দেন দরবার শরীফের মুর্শিদ ক্বেবলা, পীরে কামেল হযরত মাওলানা মাহবুবুর রহমান মারাজ (মাঃজি.আঃ)। র‍্যালিতে বিপুল সংখ্যক মুরিদ, আশেক ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান মারাজ। এছাড়া উপস্থিত ছিলেন মুহাদ্দিস মুফতি শাফি মাহমুদ সাহেব (খলিফা, হরিপুর দরবার শরীফ), মাওলানা মুহাদ্দিস ও মুফাসসির ফরহাদ হোসাইন, এবং হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুখলেছুর রহমান। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর মাওলানা মাহবুবুর রহমান মারাজ (মাঃজি.আঃ)।

Facebook Comments Box

Posted ১:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া