শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা-ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

কসবা-ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় বাসমতি চাল, ফুসকা, বাজি, শিং মাছ, গরু, জনসন বেবি লোশন, ইয়াবা, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নয়নপুর বাজার থেকে খাদলা বিওপির দিকে যাওয়ার সড়কের পাশে মো. হাবিবুর রহমানের একটি গোডাউনে টাস্কফোর্স অভিযান চালানো হয়। কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবিরের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতীয় বাসমতি চাল ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, জব্দ করা চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ ২১ হাজার ৫০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

Posted ১:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া