সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে তেল কম দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   32 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে তেল কম দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ওজনে তেল কম দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে ‘মেসার্স আরেফিন ট্রেডার্স’ নামের একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আরেফিন ট্রেডার্সে পরিমাপের সঠিকতা যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রির সময় ২০০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতি লিটারে ৪০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছিল।

পরিমাপে কারচুপির বিষয়টি হাতেনাতে প্রমাণিত হলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুসলিম আহমেদ শাহেদ নিজের অপরাধ স্বীকার করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে একই অপরাধ পুনরায় ঘটলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১০:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া