মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে ৬০ বিজিবির অভিযানে ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   147 বার পঠিত

কুমিল্লা সীমান্তে ৬০ বিজিবির অভিযানে ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সোমবার (৪ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার শশীদল বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করে।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনা ও পরিকল্পনায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরো জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া