রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

ছবি সংগৃহীত

সরকার চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ১ মার্চ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব দেওয়া হবে। পাশাপাশি ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালীয় ও জাপানি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া, ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া