মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   111 বার পঠিত

বাঞ্ছারামপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বাঞ্ছারামপুরে চরলহনীয়া ফাইভ স্টার কিন্ডার গার্টেনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধাভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ এপ্রিল শনিবার সকাল ১০টায় কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা জেনারেল হসপিটাল অ্যান্ড ডক্টরস ডায়াগনস্টিক ল্যাবের চেয়ারম্যান মোহাম্মদ রাফিউল হাকিম (মহিউদ্দিন)। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বিলকিছ নাছিমা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ রূহুল আমিন মাস্টার।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. মুছা (বি.এস.এস) সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আয়োজন করে চরলহনীয়া ফাইভ স্টার কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ।

বিশেষ অতিথি ছিলেন জহিরুল ইসলাম শামীম, মোহাম্মদ মহাসিন, পূর্বহাটি জামাতপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী, ফরদা বাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক নেতা হারুন সরকার, কিন্ডারগার্টেনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, সমাজসেবক সানাউল্লাহ হক ঝন্টু, ব্যবসায়ী আবু মুছা, শফিকুল ইসলাম তারেক, তোফাজ্জল হোসেন মাস্টার, পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবু কাউসার আহম্মেদ এবং বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা নাসির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, ইংরেজিতে বক্তব্য, ‘যেমন খুশি তেমন সাজ’সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ীদের পাশাপাশি সাংবাদিক রোমন হায়দারকেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া