শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ফুটবল টুর্ণামেন্টের জমকালো ফাইনাল

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   60 বার পঠিত

বাঞ্ছারামপুরে ফুটবল টুর্ণামেন্টের জমকালো ফাইনাল

বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদে মরহুম কালু মিয়া মেম্বারের স্মরণে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। “ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালু মিয়া মেম্বার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৬” শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

১১ এপ্রিল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ছলিমাবাদ তরুণ্যের একাদশ ও ছলিমাবাদ গ্রুপ অব কিংস। টুর্ণামেন্ট ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

টুর্ণামেন্টের সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এবং ফারুক আহম্মেদ ও এম এ সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি। প্রধান মেহমান ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা আবু বকর সিদ্দিক পাভেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন হোমনা থেকে আগত কবি দেলোয়ার হোসেন।

আয়োজক কমিটি জানায়, টুর্ণামেন্টটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া