
সাবেক ছাএনেতা আরিফুর রহমান (আরিফ)- Arifur Rahman (Arif)এর জীবনের সংক্ষিপ্ত বিবরণঃ
আরিফুর রহমান (আরিফ) বাংলাদেশের একজন সাবেক ছাত্রনেতা। ১৯৯০ সালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ১০ নং রামরাইল ইউনিয়নের ছাত্রলীগের অন্যতম ও গুরুত্বপূর্ণ পদ দিয়ে তার রাজনীতি জীবন শুরু। ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে , সাহিত্য ও বিতর্ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন । তার জনপ্রিয়তার কারণে তিনি ওই নির্বাচনে ছাত্রলীগ থেকে কলেজের ছাত্র সংসদে নির্বাচিত একমাত্র বাংলাদেশ ছাত্রলীগের মনোনিত প্যানেল থেকে সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে নির্বাচিত হন , তৎকালীন আমলে ক্ষমতায় ছিলেন বি.এন.পি সরকার, স্রোতের বিপরীতে থেকেও জনপ্রিয়তার কারণে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান। এর ফলে ছাত্রলীগে তার একটা অবস্থান তৈরি হয়।

প্রারম্ভিক জীবন:
আরিফুর রহমান (আরিফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ১০ নং রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ও আওয়ামীলীগ পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১৩ নং মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করেন। তার পিতা মৃত ফয়েজুর রহমান (শিশু ভূঁইয়া) ও মাতা আমিনুর নেছা ভূইয়া । তিন ভাই ও তিন বোনের মধ্যে আরিফুর রহমান (আরিফ )সবার ছোট । তিনি এস.এস সি , তমিজ উদ্দিন মাধ্যমিক উঁচ্চ বিদ্যালয় (চান্দপুর) এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ থেকে এইচ.এস.সি ও বি.এস.এস পাশ করেন। পরবর্তীতে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে (এম. এস . এস )ভর্তি হয়ে পড়ালেখা করেন এবং উনি ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের এল .এল. বি (আইন) এর ছাত্র ছিলেন।

রাজনৈতিক জীবন:
আরিফুর রহমান (আরিফ) ১৯৯০ সালে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল ইউনিয়নের ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের এবং জননেএী শেখ হাসিনা সৈনিক হিসাবে তার ছাএ রাজনৈতিক শুরু হয় । পরবর্তীতে যুবলীগের নেতা ছিলেন। তিনি রাজনৈতিক জীবনে ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদ ও পদবীতে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। রামরাইল ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক (১) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা দক্ষিণ অঞ্চলের চার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (১), পদে আসীন ছিলেন। ১৯৯৫-১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্র-সংসদের একমাত্র ছাত্রলীগ থেকে নির্বাচিত সাহিত্য ও বিতর্ক সম্পাদক। সদস্য, বাংলাদেশ ছাএলীগ , ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা , সহ-সভাপতি, বাংলাদেশ ছাএলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা , সাবেক সাধারণ সম্পাদক ,বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা , যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য, এবং বঙ্গবন্ধু কমিশন আন্তর্জাতিক প্রচার সেলের কার্যকরী সদস্য এবং সদস্য রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাএ সংসদ ঐক্য পরিষদ ।

কর্মজীবন:
আরিফুর রহমান (আরিফ) কর্মজীবনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (FPAB) এর ভিশন ২০০০ প্রকল্পের ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর ব্রাঞ্চ ম্যানেজারের হিসাবে নিয়োগ নিয়ে দ্বায়িত পালন করেন । ব্রাহ্মণবাড়িয়া এল, জি, ই, ডি এবং জেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারী ঠিকাদার ছিলেন। এক্সপোট’ ও ইমপোট’ লাইন্সেস ছিল , তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন পদ ও পদবি পেলেও কখনও তা ব্যবহার করে অনৈতিক উপায়ে কোনো সুবিধা গ্রহণ করেন নাই। বরং দল ক্ষমতায় আসলে ঠিকাদারী ব্যবসার কাজ করে- এক বছরের কাজ তিন বছরে তিন বার কাজ শেষ করেন কিন্তু দুঃখের বিষয় হাওর এলাকার রাস্তা হওয়ায় বন্যা বা স্রোতের পানিতে রাস্তা সহ কাজের সকল মালামাল ও সমাপ্ত হওয়া কাজ নষ্ট হয়ে যায়, এতে করে তিনি প্রায় এক(১) কোটি টাকার মত ক্ষতিগ্রস্ত হন। ওনার ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মীম এন্ডার প্রাইজ সদর ব্রাক্ষণবাড়িয়া প্রথম শ্রেণীর সরকারী ঠিকাদার ছিলেন । সারা জীবন নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছন। তিনি খুব সাধারণ জীবন-যাপন করতেন ও এখনও তাই মেনে চলেন। উনি ভোগের রাজনীতি করতেন না, ত্যাগের রাজনীতি করতেন। নিজের পরিশ্রম দিয়ে আয় করে পরিবার পরিচালনা করে এসেছেন এবং বর্তমানে ও নিজের পরিশ্রম দ্বারা পরিবার পরিচালনা করছেন।তিনি ছাএ জীবন থেকেই নিজের সাধ্য মত সামাজিক কর্মকান্ডের সাথে সম্পর্কিত থেকে কাজ করে আসছিলেন।

অন্যান্য:
এছাড়াও তিনি আরও কিছু সেবামূলক সংগঠনের বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক সাধারণ সম্পাদক, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সাবেক আহ্বায়ক ট্রেডিং কর্পোরেশন (টি, সি, বি )ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, আজীবন সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, সাবেক সদস্য চেম্বার অব কমার্স ব্রাহ্মণবাড়িয়া জেলা।
বর্তমানে আরিফুর রহমান (আরিফ) স্বপরিবারে ফেয়ারফিল্ড এভিনিউ, ব্রীজপোর্ট সিটি, কানেকটিকাট স্টেট, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।
ব্যক্তিগত জীবনে দুই কন্যা , এবং এক পুএ সন্তান নিয়ে সহ পরিবারে ব্রিজপোর্ট , ফেয়ারফিল্ড , কানেকটিকাট ষ্টেট , যুক্তরাষ্ট্রে , স্থায়িভাবে বসবাস করেন।













ফোন নাম্বার: 203-727-4273
ফোন নাম্বার: 203-673-3063