সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 83 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৩ মার্চ মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।
পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে রাধানগরের ‘সেবা মেডিকেল হল’ ও ‘ডক্টরস কেয়ার’ নামের দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (রক্ত পরীক্ষার বিকারক) পাওয়া যায়।
এ অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো দেখা যায়, একাধিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। সংশ্লিষ্ট মালিকদের সতর্ক করে দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah