রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   103 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম আব্দুল হাকিম। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাওছাল আজম। এছাড়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিচারপতি এ.কে.এম আব্দুল হাকিম বলেন, “বর্তমান সময়ে দ্রুত সংবাদ পরিবেশনের জন্য বস্তুনিষ্ঠতা হারালে সাংবাদিকতা পেশার ক্ষতি হয়। সাংবাদিকতা অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, নইলে সামাজিক ক্ষতি হবে। সচেতন ও ঐক্যবদ্ধ না হলে সাংবাদিকদের অধিকার আদায় সম্ভব নয়।”

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট বিতরণ করা হয়। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪৫ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া