সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 99 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ড্রেজারচালিত যন্ত্রের জ্বালানি তেল (ডিজেল) তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে জব্দকৃত ডিজেল ৭৫ হাজার টাকায় বিক্রি হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা মৌজার আলাকপুরের এগারোপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সেখানে একদিকে ফসলি জমি কেটে পুকুরের মতো গভীর গর্ত করা হচ্ছিল, অন্যদিকে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ চলছিল। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়। পাশাপাশি জব্দ করা ডিজেল তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
Posted ৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah