রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কৃষক কার্ড’ পেতে যা লাগবে, যেভাবে আবেদন করবেন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   92 বার পঠিত

‘কৃষক কার্ড’ পেতে যা লাগবে, যেভাবে আবেদন করবেন

দেশের প্রান্তিক কৃষকদের সহায়তায় টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে সারা দেশে চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’। এ উদ্যোগের আওতায় আনুমানিক ১২ লাখ কৃষককে সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল ঘনি জানান, ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ঋণ মওকুফ সুবিধা ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কৃষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, কৃষি খাতে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিলিয়ে সুদসহ বকেয়া ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা। সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রায় ১২ লাখ ক্ষুদ্র ঋণগ্রহীতা সরাসরি উপকৃত হবেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি ব্যাংকিং সুবিধা, ভর্তুকি ও কৃষি উপকরণ পাবেন। এতে মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে এবং রাষ্ট্রের সঙ্গে কৃষকের সরাসরি যোগাযোগ তৈরি হবে।

কৃষক কার্ডে সুবিধা

ভর্তুকি ও প্রণোদনা সরাসরি ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে প্রদান

ভর্তুকিপ্রাপ্ত সার, বীজ ও কীটনাশক সহজলভ্য

কৃষিঋণ প্রাপ্তি সহজ ও সুসংগঠিত

আবহাওয়া ও বাজার তথ্য এসএমএসে পাওয়া

আবেদন করতে যা লাগবে

এনআইডি কপি

পাসপোর্ট সাইজ ছবি

নিবন্ধিত মোবাইল নম্বর

জমির দলিল বা ভাগচাষের প্রমাণ

ব্যাংক/মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট নম্বর

যেভাবে পাবেন কৃষক কার্ড

১. ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার (SAAO) সঙ্গে যোগাযোগ
২. প্রকল্প চালু হলে নিবন্ধন ফরম পূরণ (অনলাইনেও সম্ভব)
৩. কৃষি অফিসের মাধ্যমে তথ্য যাচাই
৪. এনআইডিভিত্তিক ডিজিটাল প্রোফাইল তৈরি
৫. উপজেলা কৃষি অফিস থেকে কার্ড বিতরণ

সতর্কতা: কৃষক কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ডের জন্য কোনো ধরনের অর্থ লেনদেন না করতে সরকারিভাবে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া