শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিজ্ঞান মেলা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

গৌরনদীতে বিজ্ঞান মেলা

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। ১১ এপ্রিল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

‘উদ্ভাবনী চিন্তায় বাংলাদেশ গড়বে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা উপস্থিত সবার মাঝে প্রশংসা কুড়ায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজক উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখে এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে কার্যকর অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box

Posted ৩:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া