মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘনে বিজয়নগরে একজনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   542 বার পঠিত

আচরণবিধি লঙ্ঘনে বিজয়নগরে একজনের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করায় শফিকুর রহমান রাজবীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৩১ মে শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক। এ সময় শফিকুর রহমান রাজবীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল জানান, চেয়ারম্যান পদপ্রার্থী মো: আল জাবের (আনারস) মার্কার সমর্থক রাজবীকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে মোটর শোডাউন করার দায়ে “উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬” এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:১০ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া