সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৩ জনকে সাজা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   387 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৩ জনকে সাজা

ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন উপজেলা পরিষদের নির্বাচনে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৩জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ মামলায় ৩লাখ ৮২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৫ জুন বুধবার জেলার সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলায় এই জরিমানা আদায় ও সাজা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা পরিষদ, বিজয়নগর উপজেলা পরিষদ ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিভিন্ন অপরাধের কারনে তিন উপজেলায় ৩৩জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ টি মামলায় ৩লাখ ৮২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে সদর উপজেলায় ৬১টি মামলার মধ্যে ৪২ মামলায় ৪২ জনকে ২লাখ ১৭হাজার ৯শত টাকা জরিমানা ও ১৯ মামলায় ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বিজয়নগর উপজেলায় ২৮টি মামলার মধ্যে ১৮টি মামলায় ১৮ জনকে ৮৩হাজার টাকা জরিমানা ও ১০ মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

নবীনগর উপজেলায় ১৮ টি মামলার মধ্যে ১৪টি মামলায় ১৪ জনকে ৪২হাজার টাকা জরিমানা এবং ৪ মামলায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া