রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা পরিষদ নির্বাচন

বিজয়নগরে প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   314 বার পঠিত

বিজয়নগরে প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ

আগামী ৫ মে বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনীয় মাঠ। গত ২০ মে সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাসকের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ৬ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর প্রতীক ঘোষণা করেন।

প্রতীক পাওয়ার পর প্রত্যেকেই যার যার মতো প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগ, জনসভা, উঠান বৈঠক, মাইকিংসহ নানানভাবে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন নিয়মিতই। ইউনিয়ন পর্যায়ে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন, লেমিনেশন পোস্টার, দেওয়ালে পোস্টার লাগানো, পোস্টারে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন পেপার।

চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে সক্রিয় আছেন ৩ জন প্রার্থী, বাকি ৩ জন প্রতীকি প্রার্থী। সক্রিয় ৩ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ঘোড়া প্রতীক, যুবদল থেকে সদ্য বহিষ্কৃত আল জাবের (জাবেদ আহমেদ) আনারস প্রতীক ও কাপ পিরিচ প্রতীক নিয়ে বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা প্রকৌশলী কাজী মো. রফিকুল ইসলাম।

এই সক্রিয় ৩ প্রার্থীর মধ্যেই লড়াই হবে বলে ভাবছেন উপজেলার সচেতন মহল। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী থাকলেও ৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন তারা।

পালকি প্রতীক নিয়ে উলামা মাশায়েখ সমর্থিত মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, উপজেলা যুবদল থেকে সদ্য বহিষ্কৃত চশমা প্রতীকের মোর্শেদ কামাল, তালা প্রতীকের সুর্নিমল সাহা ও বৈদ্যুতিক বাল্ব প্রতীকের উপজেলা যুবদল থেকে সদ্য বহিষ্কৃত নেতা মোখলেছুর রহমান লিটন মুন্সি।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কলস প্রতীক নিয়ে আবারো প্রার্থী হয়েছেন সাবিত্রী রাণী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি হাঁস প্রতীক এবং নতুন মুখ- শিক্ষক ও সংগঠক হালিমা আক্তার ফুটবল মার্কা নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। তাদের ত্রিমুখী প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজয়নগর উপজেলার একাধিক সচেতন ভোটারের সাথে কথা বলে জানা যায়, এবারের উপজেলা নির্বাচন অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক হবে। এ নির্বাচনে শিক্ষিত, ভদ্র, মার্জিত প্রার্থীর পাশাপাশি দাঙ্গা ও মাদকমুক্ত থাকার অঙ্গীকার করে প্রার্থীরা যদি ভোটারদের পরিকল্পিত উপজেলা গঠনের রূপরেখার আশ্বস্ত করতে পারেন তাহলে রায় তাদের দিকেই যাবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া