শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিক প্রচারণা শুরু

ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মে ২০২৪   |   প্রিন্ট   |   365 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আজ ২০ মে সোমবার সকালে জেলা নির্বাচন অফিস এবং বিজয়নগর ও নবীনগর উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত (মহিলা) আসনে পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দের মাধ্যমে দুপুর থেকে গানের সুরে ও গান বিহীন সুমুধুর কণ্ঠের তৈরী বাক্যের মাধ্যমে শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

আগামী ০৫ জুন এই তিনটি উপজেলায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত (মহিলা) আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। গত তিন হতে চার মাস যাবত প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীরা নিজ নিজ কৌশলে প্রতীক বিহিন রঙিন ও সাদাকালো পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং লিফলেট বিতরণের মাধ্যমে দোয়া চেয়ে অনানুষ্ঠানিক প্রচারণা চালিয়ে গেছেন।

সোমবার হতে তিনটি উপজেলায় সরগরম নির্বাচনী আমেজ তৈরী হয়েছে। এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিজ নিজ কর্মী সমর্থক সহকারে জেলা এবং উপজেলা নির্বাচন অফিস গুলোতে ভিড় জমান। ব্রাহ্মণবাড়িয়া সদরের আনারস প্রতীক তিনজন চেয়ারম্যান প্রার্থী পছন্দ করায় লটারীর মাধ্যমে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। পরে প্রার্থীরা কর্মীদের আনন্দ মুখর মিছিলে প্রতীক (মার্কা) প্রচার করে এলাকায় ফিরে যান। দুপুর দুইটা হতে প্রতীক সম্বলিত লিফলেটসহ প্রচারণা মাইকিং শুরু হয়েছে তিনটি উপজেলায়। পাশাপাশি বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীর প্রতীকের সমর্থনে নারী বয়সী ভোটার ও শিশুদের মিছিল প্রচারণা শুরু হয়েছে। বিকেল থেকে তিনটি উপজেলাতেই তিন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন কার্যক্রম শুরু হয়েছে। ভোটারদের মধ্যে তিনটি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া