রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ৩ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   331 বার পঠিত

বিজয়নগরে ৩ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে পোস্টারে প্লাস্টিক ও ডিজিটাল ব্যানার লাগিয়ে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ২৮ মে মঙ্গলবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করণে দ্বায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।

জরিমানাকৃত সমর্থকদের প্রার্থীরা হলেন- নাছিমা মূকাই আলী (ঘোড়া), জাবের আহমেদ জয় (আনারস) ও কাজী রফিকুল ইসলাম (কাপ-পিরিচ) প্রতীক।

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, বিজয়নগর উপজেলায় তিন জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে ‘উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬’ এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনি বিধিমালা যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।’

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া