শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ডাকাতির ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত

বিজয়নগরে ডাকাতির ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ডাকাতির শিকার ৩১টি গরুসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে তবে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর থেকে এক খামারি ৩১টি গরু নিয়ে ট্রাকে করে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিজয়নগর উপজেলার শ্যামলীঘাট এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ট্রাকটি আটকে চালক ও হেলপারকে জিম্মি করে। তাদের হাত বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গরুভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ঘটনার খবর পেয়ে বিজয়নগর ও সরাইল থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। পরদিন ভোরে সরাইল উপজেলার ধরন্তি এলাকায় পরিত্যক্ত অবস্থায় গরুসহ ট্রাকটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ জানান, উদ্ধারকৃত গরু ও ট্রাকসহ চালক-হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী খামারির অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ১:৫০ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া