মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় লেভেলক্রসিংয়ে আটকে থাকা প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   138 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় লেভেলক্রসিংয়ে আটকে থাকা প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে থাকা একটি প্রাইভেটকারে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে সরাইলের উদ্দেশে ফিরছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় গাড়িটি রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সাইফুল ইসলাম ও চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে পড়েছিল। এ সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া