সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৬ জুন ২০২৬ | প্রিন্ট | 79 বার পঠিত
ভারত থেকে অবৈধ পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে বিজয়নগরের নোয়াবদী সীমান্ত দিয়ে পুশইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থায় ছিলেন সীমান্তে।
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরার সঙ্গে। এসব সীমান্ত এলাকা দিয়ে যেন অবৈধভাবে ভারত থেকে পুশইন করা না হয় সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে৷ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন চেষ্টার খবরে সতর্কতা হিসেবে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই পুশইন করতে দেওয়া হবে না।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah