শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পত্তন ইউনিয়নবাসীর পছন্দ অ্যাডভোকেট জাকারিয়া, ঘোষণা মডেল ইউনিয়ন গঠনের

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

পত্তন ইউনিয়নবাসীর পছন্দ অ্যাডভোকেট জাকারিয়া, ঘোষণা মডেল ইউনিয়ন গঠনের

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৬নং পত্তন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন অ্যাডভোকেট মো. জাকারিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

পত্তন ইউনিয়নের সর্বস্তরের জনগণের মনোনীত প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নটিকে একটি আধুনিক, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে তিনি সাধারণ মানুষের সম্পৃক্ততায় একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, আইনশৃঙ্খলাপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন গঠনের অঙ্গীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট জাকারিয়া দীর্ঘদিন ধর্মীয় আইন চর্চা ও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে পত্তন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতোমধ্যে তার পক্ষে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পত্তন ইউনিয়নবাসী একটি পরিবর্তনের বার্তা পেতে আগ্রহী বলে স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন। অ্যাডভোকেট জাকারিয়ার এই ঘোষণা এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া