শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ কেজি ভারতীয় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত

৩০ কেজি ভারতীয় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ রুমানা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্তবর্তী কাশিনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমানা আক্তার উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া (আটাশ কলোনি) এলাকার বাসিন্দা ইউনুছ ওরফে ইনসাফ আলীর স্ত্রী।

বিজয়নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুমানার বসতঘরে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। এ সময় পৃথক পৃথক প্যাকেটে মোড়ানো অবস্থায় রাখা ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গ্রেফতার রুমানা সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধার করা গাঁজা থানার মালখানায় জমা রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া