শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে চারতলা আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের উদ্বোধন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

বিজয়নগরে চারতলা আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চত্বরে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আশিকুর রহমান ভূঞা, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন চারতলা ডাকবাংলো নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৯৫ টাকা।

উদ্বোধন শেষে উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন কাসেমী বিশেষ দোয়া পরিচালনা করেন।

Facebook Comments Box

Posted ১:৪৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া