শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছের ড্রামে পাচারের সময় ভারতীয় শাড়ি জব্দ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

মাছের ড্রামে পাচারের সময় ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাছের ড্রামের মধ্যে বরফের নিচে লুকিয়ে পাচারের চেষ্টাকালে ৫৩ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা ৪২২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিকেলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের মালামাল রাখার বক্সে থাকা মাছের ড্রামের ওপর বরফের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪২২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। জব্দ করা শাড়িগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া