রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বাংলাদেশ পুষ্টি, উদ্যোক্তা এবং স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রুপান্তর কর্মসূচি (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এনটারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্সস ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার এর সভাপতিত্বে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জায়মান জাহান, সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, কৃষক আমির খান, কৃষাণী নুরচাঁন বেগম।

পার্টনার কংগ্রেসে উপজেলার পিএফএস ও নন পিএফএস ৭০ কৃষক-কৃষাণী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া