শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আরিফুর রহমান আরিফ :   |   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল ২০২৬, বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

সম্মেলনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।

সম্মেলনে বক্তারা দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা প্রবাসে দলের কার্যক্রম জোরদার এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(443 বার পঠিত)
পাত্র চাই
(421 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া