বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির খুলি ও হাড় উদ্ধার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

গাজীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির খুলি ও হাড় উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাচারস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে এলাকাবাসী জঙ্গলের ভেতরে মানুষের খুলি ও হাড় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া হাড়গুলো অজ্ঞাত ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। এগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ