ফরিদ আহমেদ,নবীনগর : | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 49 বার পঠিত
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। তিনি নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, ডিজিএম আবু ছায়েম, ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলম, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, উপজেলা এনসিপি নেতা আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী শোভাযাত্রা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় জানানো হয়, পহেলা বৈশাখের বৈশাখী শোভাযাত্রা সকাল ৭টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah