শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফরিদ আহমেদ,নবীনগর :   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   56 বার পঠিত

নবীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নূরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ব্যাচ-২০২৬-এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। উদ্বোধক ছিলেন এইম বাংলা প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দায়েম মৃধা (ছোটন)। এ ছাড়া শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হোসেন শান্তি বলেন, শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। পরিশ্রম, শৃঙ্খলা ও সততার মাধ্যমে সফলতা অর্জন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি যুবায়েরুল হক মৃধা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন।
সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খাইরুল এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দোয়া করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে বিদায় নিয়ে তারা ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।

Facebook Comments Box

Posted ২:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া