মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে পুলিশের গাড়িতে বিস্ফোরণ, এসএইচওসহ নিহত ৭

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   111 বার পঠিত

পাকিস্তানে পুলিশের গাড়িতে বিস্ফোরণ, এসএইচওসহ নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকায় টহলরত একটি পুলিশের গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে স্টেশন হাউস অফিসার (এসএইচও)সহ সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নিয়মিত টহল দেওয়ার সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ির কাছে বিস্ফোরণ ঘটে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই কয়েকজন পুলিশ সদস্য নিহত হন।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, লাক্কি মারওয়াত এলাকায় টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের ধরন ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

বিস্ফোরণে নিহতদের মধ্যে রয়েছেন এসএইচও সদর আজম, কনস্টেবল শাহ বাহরাম, কনস্টেবল শাহ খালিদ, কনস্টেবল হাজি মুহাম্মদ, কনস্টেবল গুলজাদা ও কনস্টেবল সাখি জাদা।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ বৃথা যাবে না এবং দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

Facebook Comments Box

Posted ৫:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া