বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪

আরিফুর রহমান আরিফ :   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি বলে জানা গেছে।

স্থানীয় সময় ৬ এপ্রিল সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে রুট ৯এইচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তর জানায়, ক্লেভরেক এলাকার স্পুক রক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামনি এবং রুবেলের এক বন্ধু নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৩ বছর বয়সী রত্না ও তার এক বছরের শিশু কন্যা। তাদের আলবানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ও আহতদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনায় অপর গাড়ি টয়োটা ক্রাউন চালাচ্ছিলেন ব্রুকলিনের ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার সঙ্গে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচি ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় ভিডিওগ্রাফারের ধারণ করা ফুটেজে দেখা যায়, সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাটিকে “ভয়াবহ” হিসেবে উল্লেখ করেছেন শেরিফ জ্যাকি সালভাতোরে।

দুর্ঘটনার পর ক্ল্যাভারাক, লিভিংস্টন ও গ্রিনপোর্টসহ একাধিক উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে ছুটে আসে। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা রুট ৯এইচ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সূত্র: টাইমস ইউনিয়ন

Facebook Comments Box

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পাত্র চাই
(412 বার পঠিত)
ছয় পায়ের কুকুর
(410 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ