নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ জুন ২০২৪ | প্রিন্ট | 251 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রেসক্লাবে সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া।
আজ ২৩ জুন রবিবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শের আলম মিয়া সরাইলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সাংবাদিকদের মতামত চান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় সাংবাদিকরা নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট সরাইলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ শফিকুর রহমান, সদস্য সচিব শরীফ উদ্দিন, দৈনিক প্রভাত প্রতিনিধি আবেদুর আর শাহীন, আমাদের সময় প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, কালবেলা প্রতিনিধি নারায়ণ চক্রবর্তী, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ রিমন খান, ভোরের দর্পন প্রতিনিধি মাহবুব খন্দকার, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি মোঃ শরীফ বক্স, দৈনিক অগ্রসর প্রতিনিধি ফাইজুল কবির, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোকলেছুর রহমান, যায়যায়কাল প্রতিনিধি পারভেজ আমল প্রমুখ।
Posted ৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah