বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে পৃথক ঘটনায় দুই কিশোরের মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

নবীনগরে পৃথক ঘটনায় দুই কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গাছে ঝুলন্ত অবস্থায় আশিক বর্মন (১৬) এবং উপজেলার মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে আতিকুল ইসলাম (১৯) নামে আরেক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আশিক বর্মন গোপীনাথপুর মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘর থেকে বের হন আশিক। তবে রাতে আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে বাড়ির পাশের একটি আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, আতিকুল ইসলাম বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে। তিনি গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া দুই মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ১২:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ