বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে আগুনের তাণ্ডব—দুটি ঘর ভস্মীভূত, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ফরিদ আহমেদ,নবীনগর :   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

নবীনগরে আগুনের তাণ্ডব—দুটি ঘর ভস্মীভূত, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। ৩ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পরে পাশের প্রবাসী খোকন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কেউ পানি দিয়ে, কেউ বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল, স্থানীয়দের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। আগুনের ঘটনায় দুই পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এলাকাবাসী আরো জানান, আগুন লাগার সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন,অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments Box

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ