শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুটি ইউপি উপ-নির্বাচন

কসবায় চেয়ারম্যান পদে ফারুক বেসরকারিভাবে জয়ী

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   322 বার পঠিত

কসবায় চেয়ারম্যান পদে ফারুক বেসরকারিভাবে জয়ী

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় স্থগিত হওয়া কুটি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ফারুক ইসলাম (ঘোড়া) ৮ হাজার ৮ শত ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তাক আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩শত ১০ ভোট।

আজ ২৬ মে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় কসবা উপজেলা নির্বাচন অফিসার ও কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

স্থগিত হওয়া কুটি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন। মোট ১১টি ভোটকেন্দ্রে রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট বৈধ ভোটের সংখ্যা ১৭ হাজার ৩০ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ২২৬। এর আগে গত ২৮ এপ্রিল এক চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপারে ভুল প্রতীক মুদ্রণ হওয়ায় শুধুমাত্র চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া