মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   131 বার পঠিত

গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ মার্চ বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রতন মিয়ার (৩৫) বিরুদ্ধে ছয়টি ও মো. মনির মিয়ার (৩৬) বিরুদ্ধে পাঁচটি তাদের দুইজনের নামে ১১টি মামলা রয়েছে। রতন মিয়া নুরপুর পশ্চিম পাড়ার মহরম আলীর ছেলে ও মনির হোসেন নুরপুর লামার বাড়ির আব্দু মিয়ার ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে সাতপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আগেরও মাদক মামলা রয়েছে। ১০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ ১৯ মার্চ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া